1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাঙ্গাবালীতে ৬৫ দিনের মাছ শিকার নিষেধাজ্ঞা - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

রাঙ্গাবালীতে ৬৫ দিনের মাছ শিকার নিষেধাজ্ঞা

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৮১ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : ২০.০৫.২২৩ইং তারিখ রোজ শনিবার থেকে ২৩.০৬.২৩ইং তারিখ পর্যন্ত ৬৫ দিনের জন্য সমুদ্রে সকল ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।এ সময়ে জেলেদের জন্য সরকারি প্রনোদনার ব্যাবস্থা থাকলেও তা প্রকৃত জেলের ভাগ্যে জুটছেনা।

সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত ক্ষমতাবলে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

সরকারের এ নির্দেশনা কার্যকর করতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে মৎস্য বিভাগ। অবরোধকালীন সময়ে প্রণোদনা বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জেলেরা। ঘূর্ণিঝড় মোখায় এক সপ্তাহ অলস সময় পার কলে অনেক জেলেকে পড়তে হয়েছে লোকসানের মুখে। বাধ্য হয়ে সমুদ্র থেকে জাল উঠিয়ে তীরে ফিরতে জেলেরা। কর্মহীন এ সময়ে মানবেতর জীবনযাপন করছেন মৎস্যজীবীরা। হালনাগাদ তালিকা না থাকায় সরকার ঘোষিত প্রনোদনা পাচ্ছেনা অধিকাংশ জেলে। বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করে ভরা মৌসুমে জেলেদের মৎস্য আহরনের সুযোগ করে দেয়ার দাবী সংশ্লিষ্টদের।

জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন,তবে নতুন জেলেদের নিবন্ধনের আওতায় আনার কথা আছে সরকারের। এ সময়ে জেলেদের প্রনোদনার জন্য জনপ্রতি ৮৬ কেজি চাল বরাদ্দ রয়েছে যা জুনের প্রথম সপ্তাহ থেকে বিতরনের কথা রয়েছে।

রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নের উপকূল অঞ্চলে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ১২হাজার ৮২০জন। এছাড়াও আরো প্রায় ৫ হাজার সমুদ্রগামী জেলে রয়েছে অনিবন্ধিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION