1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

শ্রীপুরে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩০৬ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই হয় সর্বজ্জল এস্লোগানে…গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা শিরিশগুড়ী গ্রাম কতৃক আয়োজিত মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) বিকাল ৩ টায় শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন ও পায়রা উড়িয়ে ফাইনাল খেলা উদ্বোধন করা হয়।
ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
তিনি বক্তব্যে বলেন, রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে ও দেশের কল্যাণে।জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন হচ্ছে।এ উন্নয়নের একমাত্র দাবীদার আধুনিক স্মার্ট বাংলার জনক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ কে উন্নয়নশীল স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলছেন,আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে,সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড.সামসুল আলম প্রধান।
ফাইনাল খেলা উদ্বোধন করেন, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড. মোশাররফ হোসেন ভূইয়া।উক্ত ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃআনিছুর রহমান ফুটবল একাদশ  দল বনাম বেড়ামতলী মানবিক ফাউন্ডেশন ফুটবল একাদশ দল অংশ নেয়।খেলায় আনিছুর রহমান মেয়রের দল মানবিক ফাউন্ডেশন ফুটবল একাদশ দলকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।পরে প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি,বিজয়ী শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আনিছুর রহমান ফুটবল একাদশ দল ও খেলোয়াড়দের হাতে পুরুষ্কার তুলে দেন।
মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও মাওনা ইউনিয়ন আওয়ামী
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদ প্রার্থী শেখ মুহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো:আমির হামজা,শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.হারুন অর- রশিদ ফরিদ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো:জাহাঙ্গীর আলম খোকন,শ্রীপুর পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:মুজিবুর রহমান।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব খন্দকার বাবুল আহম্মেদ, ক্রীড়া পতাকা উত্তোলন করেন শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো:আবুল হোসেন রিপন।
ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আবুল কালাম আজাদ ফরাজী ও মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো: আব্দুল্লাহ আল- মামুনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলেক সিকদার,শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন,  উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সদস্য ও মাওনা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সোহেল রানা,মাওনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির হাসান,মাওনা ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আমিন, সহ জেলা ও উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার দর্শক ফাইনাল খেলাটি আনন্দ উল্লাসে উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION