1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নড়াইলে দুর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা জখম - Bangladesh Khabor
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রিজার্ভ চুরি: ৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় মোবাইকোর্টে মাদকসেবীকে ১ বছরের কারাদণ্ড কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার

নড়াইলে দুর্বৃত্তের হাতে ছাত্রলীগ নেতা জখম

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৫৭ জন পঠিত

মোঃ বাবলু মল্লিক, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো.বায়েজিদ মোল্যাকে কুপিয়ে আহত করেছে দূবৃত্তরা।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগুডাঙ্গা বাজারের দলীয় অফিস থেকে বাড়ীতে আসার সময় গ্রামের রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বায়েজিদ মোল্যা বাগুডাঙ্গা গ্রামের মোঃ বাদশা মোল্যার ছেলে।

এ বিষয়ে আহত বায়েজিদ মোল্যা জানান, দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতির সাথে তিনি জড়িত থাকার করণে তার ওপর প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে আছে। রাতে বাড়িতে আসার পথে ৫/৭ জন দূবৃত্ত পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে রাস্তার পাশে লুকিয়ে থাকে। ঘটনাস্থলে পৌঁছালে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। মোটরসাইকেলে থাকার কারণে ঐ কোপ হাতের উপর লাগে। স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে রাতেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

এবিষয়ে কালিয়া উপজেলার নড়াগাতী থানা ছাত্রীগের সভাপতি মো.মঞ্জুরুল চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ নাসিম শেখ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION