1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সাংবাদিককে কুপিয়ে জখম - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বাউফলে সাংবাদিককে কুপিয়ে জখম

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৮৫ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক খোলা সংবাদের বাউফল উপজেলা প্রতিনিধি ইজাজ ইসলামকে কুপিয়ে জখম করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের শের-ই-বাংলা সড়ক এলাকায় এঘটনা ঘটেছে।
জানা গেছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের ইজাজের নিজ বাড়ির জমি জমা নিয়ে একই বাড়ির তার চাচাতো ভাই আজিজ হোসেনের (৪০) সাথে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন তিনি।
বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আজিজ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইজাজের উপর হামলা চালায়। এতে তার ঘারের পিছনের অংশে দায়ের কোপে মারাত্মক জখম হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  অভিযুক্ত আজিজ পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION