1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের আলোচিত  ‘সেবা ক্লিনিক’ সিলগালা - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

বাউফলের আলোচিত  ‘সেবা ক্লিনিক’ সিলগালা

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৮৩ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সেবা ক্লিনিক নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় অস্ত্রপাচার কক্ষেই আঁখিনুর নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ওই ক্লিনিক  সিলগ্যালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজেদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সেবা ক্লিনিকে অস্ত্রপাচার কালে ভুল চিকিৎসায় আখিনুর (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হওয়ার অভিযোগ উঠে। এমন অভিযোগের প্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ক্লিনিকে অভিযান  চালানো হয়। অভিযান চলাকালে ক্লিনিকের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। ক্লিনিকের অভ্যর্থনাকারী ভ্রাম্যমাণ আদালতকে ওই  ক্লিনিকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিক সিলগালা করে দেন। একই সাথে অভ্যর্থনাকারী মোসাঃ লিমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজেদুর রহমান বলেন, ‘সেবা ক্লিনিক নামের ওই বেসরকারি প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION