1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বাবার গাড়ির চাকায় পিষ্ট হলো সন্তান - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাউফলে বাবার গাড়ির চাকায় পিষ্ট হলো সন্তান

  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৮৯ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল :  পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৭নং বগা ইউনিয়নে বাবার ট্রলি গাড়ি থেকে ছিটকে পরে, সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা পৌনে ১১ টার দিকে বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক শিশু শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীর নাম মো. ইয়ামিন হোসেন (০৭)। তিনি ৬নং কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলি গাড়ি চালক মো. জাকির হোসেনের ছেলে।

জানা গেছে, নিহত ইয়ামিন বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মাদ্রাসা ছুটির পরে বাবার ট্রলি গাড়িতে বাড়িতে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন তার বাবা। ট্রলি গাড়িটি হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পরে এবং গাড়ির মাঝের চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই মারা যায় শিশু শিক্ষার্থী ইয়ামিন। এঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION