1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চার বছরের শিশু বায়োজিদ নিখোঁজ, পরিবারের থামছে না কান্নার রোল - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

চার বছরের শিশু বায়োজিদ নিখোঁজ, পরিবারের থামছে না কান্নার রোল

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২২৬ জন পঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়িতে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছেন বায়োজিদ নামে চার বছরের এক শিশু।

মঙ্গলবার(৯ মে) দুপুরে বায়োজিদের সন্ধানে পলাশবাড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা রায়হানা বেগম। এর আগে গতকাল সোমবার(৮ মে) বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ শিশু বায়োজিদ পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে।

এদিকে শিশু বায়োজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্দা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। শিশু বায়োজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এমন ছোট শিশুর নিখোঁজ হওয়ার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেনা পরিবারসহ এলাকাবাসী। মা রায়হানা বেগমও ছেলে হারানোর শোকে কান্নায় কাতর হয়ে বারবার মূর্ছা যাচ্ছেন।

পরিবার জানিয়েছে, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু বায়োজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি গতকালকেই হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে।
আজ এ ঘটনায় দুপুরে গিয়ে পলাশবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ বায়োজিদের মা রায়হানা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, বায়োজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেত। আবার কিছুক্ষন পর ফিরে আসতে। কিন্ত গতকাল আর ফেরেনি। ২৪ ঘন্টা পার হলেও আমার বায়োজিদের কোন সন্ধান পাইনি আমরা। কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে—সে চিন্তায় আমাদের সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়েছে। আত্মীয়স্বজন সবাই বিভিন্নভাবে তার খোঁজ করছে। কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, গতকালই আমরা শিশু নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। আজ ‘নিখোঁজ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি। শিশু বায়োজিদের সন্ধানে পলাশবাড়ি থানার একটি টিম কাজ করছে। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION