1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত সাগরের পরিবারকে নগদ অর্থ প্রদান - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডে নিহত সাগরের পরিবারকে নগদ অর্থ প্রদান

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২২০ জন পঠিত
মাসুদুর রহমান মোর্শেদ, বাকেরগঞ্জ : বরিশালের বাকেরগঞ্জে সোমবার ( ৮ মে ) গভীর রাতে উপজেলার নিয়ামতি ইউনিয়নে চামটা গ্রামের নতুন বাজারে অগ্নিকাণ্ডে নিহত সাগর পালের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নিয়ামতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিমল মাষ্টার, নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, প্রমূখ।
৮ মে সোমবার গভীর রাতে কোনো একটি চক্র চামটা গ্রামের নতুন বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায় ওই এলাকার বলাই পালের পুত্র সাগর পালের একটি দোকান ঘর সহ আরো ৬ টি দোকান আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এসময় এলাকাবাসী ছুটে এসে আগুন দেখতে পেয়ে ফায়ার স্টেশনে ও পুলিশকে খবর দেয় ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং ধ্বংসস্তূপ থেকে নিহত সাগর পালের মৃত্যু দেহ উদ্ধার করেন। এতে প্রায় ৭০/৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অসহায় ভুক্তভোগীরা জানান ‘দোকানে থাকা মালামাল টাকা-পয়সা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে মাটি ছাড়া কিছুই নাই। আগুনে আমাদের পথের ফকির বানিয়ে দিয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শন করি এবং নিহত সাগর পালের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগত কিছু অর্থ প্রদান করেছি এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে পরবর্তীতে এ বিষয়ে বিবেচনা করা হবে।
মাসুদুর রহমান মোর্শেদ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION