1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে রোগাক্রান্ত হতদরিদ্র সাহানাজের খবর কেউ রাখে না - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে রোগাক্রান্ত হতদরিদ্র সাহানাজের খবর কেউ রাখে না

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২১৮ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের সদর উপজেলার গাইদগাছী শেখপাড়া গ্রামের ইউনুস আলি মোড়লের মেয়ে রোগাক্রান্ত সাহানাজ বেগম(৩৮) নামের এক হতদরিদ্র, অসহায় নারীর করুন অবস্থার খোঁজ কেউ রাখেনা।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে এমন অবহেলায় পড়ে থাকা একজন রোগাক্রান্ত অসহায় নারীর কি অপরাধ?

সরেজমিনে দেখা যায়, ঐ নারী দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আনুমানিক গত ১০ বছর আগে দুই পায়ে গ্যাংগ্রিন হয় এবং ৪ বছর আগে স্ট্রোক করে চিকিৎসার অভাবে পড়ে আছে হতদরিদ্র পিতা ইউনুস আলি মোড়লের বারান্দায়। তথ্য অনুসন্ধানে আরোও জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ঘোষণাকৃত গরীব অসহায় পরিবারদের বিভিন্ন অনুদান চলমান থাকলেও এপর্যন্ত ঐ নারীসহ পরিবারটি সকল অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে।

এমনকি স্থানীয় জনপ্রতিনিধিসহ চেয়ারম্যান, ইউপি সদস্য, কেউ ঐ নারীর খোঁজ খবর রাখেননি। ভূমিহীন, অসহায় ঐ নারীর পিতা ইউনুস আলী স্থানীয় বসুন্দিয়া বাজারে তরকারি বিক্রি করতেন, মেয়ের ঐ অবস্থার কারণে চিকিৎসা খরচ যোগাতে সে তরকারির দোকানও আর নেই। এই অবস্থায় হতদরিদ্র নারীসহ পরিবারটি রয়েছে চরম বিপদে।

জানা গেছে, ঐ নারীর আনুঃ ২০ বছর আগে বিয়ে হয়, সেই স্বামীও তাকে ছেড়ে কোথায় চলে গেছে। তার পিতা ইউনুস আলি মোড়ল কান্না জড়িত কন্ঠে বলেন, আমি মেয়েটিকে নিয়ে চরম বিপদে আছি, সমাজের কেউ আমার মেয়ের খবর রাখেনা, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আবেদন জানাই, আমার মেয়েকে বাঁচাতে চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন, আপনারা সহযোগিতা করলে আমিসহ আমার মেয়ে প্রাণে বাঁচতে পারবো, আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন।

এবিষয়ে ১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল বলেন, আমার ইউনিয়নে এমন ঘটনা আমার জানা নেই, তবে যখন জানতে পারলাম আমি খবর নিব এবং সকল প্রকার সহযোগিতা করবো।

হতদরিদ্র অসহায় নারীর চিকিৎসায় মানবিক সাহায্য করার বিশেষ আবেদন করেছেন পিতা ইউনুস আলী মোড়ল। সাহায্য পাঠানোর বিকাশ পার্সোনাল নম্বরঃ-০১৭৫৩১৭১০২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION