1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নকল সরবরাহের দায়ে মৌলভীকে পাঁচ হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বাউফলে নকল সরবরাহের দায়ে মৌলভীকে পাঁচ হাজার টাকা জরিমানা

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৯৮ জন পঠিত
কহিনুর বেগম, বাউফল : পটুয়াখালী জেলা বাউফল উপজেলায় গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করার অপরাধে এক মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমণকারী আদালত।
রবিবার সকাল ১১টায় উপজেলার কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ওই মৌলভী উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী।
সূত্র জানায়, রবিবার চলতি এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা ছিল। কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আল আমিনকে ৪নং কক্ষে দেয়া হয়। পরীক্ষা শুরুর পরপরই ওই মৌলভী পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করছিল। কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান ঘটনা প্রত্যক্ষ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে মাদ্রাসার লাইব্রেরীতে বসিয়ে রাখেন। এ খবর জানাজানি হলে বাহিরে অপেক্ষারত অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানকে জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, অভিযুক্ত মৌলভী তার অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION