1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে গাঁজাসহ যুবক গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

গৌরনদীতে গাঁজাসহ যুবক গ্রেফতার

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৫১৭ জন পঠিত

গৌরনদী থেকে বিশ্বজিত সরকার,

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ এক কেজি গাঁজাসহ মোঃ মাঈনুল ইসলাম হাওলাদার (২৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।  গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার বোরাদী গরঙ্গল এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। গ্রেফতার হওয়া মোঃ মাঈনুল ইসলাম হাওলাদার (২৭) এর বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামে। সে ওই গ্রামের নান্না হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ সকাল ৭টার দিকে উপজেলার বোরাদী গরঙ্গল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা মোঃ মাঈনুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে। সে রাজধানী ঢাকা থেকে ব্যাগ ভর্তি ওই গাঁজা নিয়ে ঢাকা-টরকী’র লঞ্চযোগে এসে উপজেলার কুতুবপুর লঞ্চঘাটে নেমেছে। সেখান থেকে রওনা হয়ে বোরাদী গরঙ্গল এলাকা এসে সে পুলিশের হাতে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION