1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫৩৬ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
অসহায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।  জয়পুরহাট জেলার সদর থানাধীন দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (৫৩) খঞ্জনপুর এলাকার ১৭ বছর বয়সী এক তরুণীকে বিদেশে পাঠানোর জন্য পাসপোর্ট তৈরি করার প্রতিশ্রুতি দিয়ে একটি গোপন স্থানে নিয়ে গিয়ে ঘৃণ্য উপায়ে ধর্ষণ করে সেখানে ওই তরুণতরুণীকে বন্দী করে রাখে।
পরে ঐদিনই সন্ধ্যায় উক্ত তরুণীর ফুফাতো ভাই র‌্যাব-৫, রাজশাহীর অধীনস্থ্য সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পে একটি অভিযোগ করলে  অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা এর নেতৃত্বে তাৎক্ষণিক একটি আভিযানিক দল ৪ নভেম্বর রাতে মাত্র চার ঘন্টারও কম সময়ের মধ্যে অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালিয়ে জেলার সদর থানাধীন খঞ্জনপুর এলাকা থেকে ধর্ষিতা তরুণীকে উদ্ধার করে রাঘপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে উক্ত ঘৃণিত ধর্ষক আব্দুল কুদ্দুস (৫৩) চকশ্যাম এলাকা থেকে গ্রেফতার করেছে।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন অল্প বয়সী কিশোরীর অশ্লীল ছবি সম্বলিত একটি মোবাইল ফোন ও  দুটি সীমকার্ড জব্দ করা হয়েছে।
সরেজমিনে অনুসন্ধান করে  জানা গেছে, উক্ত ধর্ষক ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার কয়েকটি মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে বেশ ক’জন অসহায় নারীর জীবন ধ্বংস করার অপরাধে স্থানীয়ভাবে একজন কুখ্যাত অপরাধী হিসবে পরিচিত।  জয়পুরহাট র‌্যাব সূত্রে জানা গেছে, ভূক্তভুগীর পরিবারের পক্ষ থেকে উক্ত ধর্ষকের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।  উপরোক্ত ঘটনায় জয়পুরহাট শহরের স্থানীয় লোকজনের মধ্যে  চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION