1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
স্কুল ফাঁকি দিয়ে সাংবাদিকতা করছেন শিক্ষক, সমালোচনা এলাকা জুড়ে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

স্কুল ফাঁকি দিয়ে সাংবাদিকতা করছেন শিক্ষক, সমালোচনা এলাকা জুড়ে

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৯৯ জন পঠিত
শাহাদুল ইসলাম (বাবু), নওগাঁ: শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা, যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। এসব প্রবাদগুলো যাকে ঘিরে রচিত হয়েছে তিনি হলেন শিক্ষক। শত শত বছর ধরে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর হিসেবে বিবেচিত হয়ে আসছেন।
শিক্ষাগুরু হিসেবে শিক্ষকরা দেশ, সমাজ ও জাতির কাছে নমস্য ব্যক্তি। বাচ্চারা স্কুলে যেতে শুরু করার পর থেকেই শেখানো হয়, সে কিভাবে সমাজে চলাফেরা করবে, বড়দের সাথে কেমন ব্যবহার করবে। বাবা-মায়ের পরেই যেন শিক্ষকের অনেক বড় দায়িত্ব প্রতিটি শিক্ষার্থীদের প্রতি!
একটি শিক্ষার্থীর যে মেধা সেটাকে বিকাশ করানোর দায়িত্ব নিচ্ছেন একজন শিক্ষক। তাকে বড় বড় স্বপ্ন দেখতে উৎসাহী করছেন একজন শিক্ষক। তার স্বপ্ন গুলোকে বাস্তবায়িত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। একটি শিক্ষিত জাতি গড়ছেন একজন শিক্ষক! এতোগুলো দায়িত্ব একজন শিক্ষকের। তবে ন‌ওগাঁর আত্রাইয়ে “আত্রাই উচ্চ বিদ্যালয়ের” দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরীক্ষা চলাকালীন সময়ে সাংবাদিকতা করার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়। একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইউএনও মহোদয়ের পাশে বসে আছে দুইজন আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অভিযোগ উঠেছে, গত ৫(জুন) রবিবার সকালে উপজেলার বিশা ইউনিয়নের স্কুল মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে বিষয়ে একটি সভায় আত্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার ও রুহুল আমিন উপস্থিত ছিলেন। সেই সময় তার বিদ্যালয়ে পরীক্ষা চলছিলো।
এছাড়া তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে স্কুল চলাকালীন সময় তারা উপজেলার বিভিন্ন দপ্তরে সময় কাটান। সহকারী শিক্ষক তপন কুমার আত্রাই প্রেসক্লাবের সভাপতি এবং সহ-সভাপতি রুহুল আমিন। তারা দুজন ছাড়াও অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাংবাদিকতার সাথে জড়িত।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ( স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১১.১৭ অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী অন্য কোন পদ অথবা আর্থিক লাভজনক পদে থাকতে পারিবেনা।
এ বিষয়ে ন‌ওগাঁ জজ কোর্টের এ্যাডঃ কাজী মোঃ আতিকুর রহমান (রিপন) বলেন, এমপিও নীতিমালা ২০২১ এর ১১.১৭ অনুযায়ী এম.পি.ও ভুক্ত শিক্ষক কর্মচারী একই সাথে অন্য পদে চাকরী করতে পারবেন না বা কোন আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।
ন‌ওগাঁ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা হলে তারা বলেন, জেলায় অনেক হাইস্কুলের শিক্ষকরা সাংবাদিকতা করছেন। এতে তারা একদিকে যেমন স্কুলে পাঠদান কার্যক্রমে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। অন্যদিকে তেমনি সাংবাদিকতার ক্ষেত্রেও নানা সমস্যার সৃষ্টি করছেন। শুধু তাই নয় সাংবাদিক হওয়ার কারণে তারা স্কুল কর্তৃপক্ষকেও অগ্রাহ্য করছেন। গত কয়েকদিন আগে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম, এমপিওভূক্ত কোন শিক্ষক সাংবাদিকতা করতে পারবেনা। এখন জেলা শিক্ষা কর্মকর্তার উচিত যে সকল শিক্ষক সাংবাদিকতার সাথে জড়িত তাদের একটি লিষ্ট তৈরি করে জেলা প্রশাসক বরাবর জমা করা।
উপজেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) আব্দুস সালাম জানান, আত্রাই উচ্চ বিদ্যালয়ের ২জন সহকারী শিক্ষক সাংবাদিকতা করার বিষয়ে আমার জানা নাই। যদি তারা ক্লাস রেখে অন্য কোন কাজে জড়িত থাকে তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত শিক্ষকদয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION