1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাঁচবিবিতে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ দু'জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

পাঁচবিবিতে ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ দু’জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২২৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৫ বোতল নেশা জাতীয় ভারতীয় ফেন্সিডিল ও একটি Apache RTR মোটর সাইকেল উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার শুকুরময়ী এলাকার বাসিন্দা মৃত ওছিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেন (৪০) ও রতনপুর এলাকার বাসিন্দা শাহাদুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী ইসরাফিল ইসলাম (২৭)।

জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় পাঁচবিবি থানার এসআই রাজু আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মে) সকাল ৭ ঘটিকায় পাঁচবিবি পৌরসভার অন্তর্গত মালঞ্চা গ্রামের জনৈক শ্রী. কিশেব কুন্ডুর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION