1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পুরুষ সেজে চাচিকে বিয়ে - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

পুরুষ সেজে চাচিকে বিয়ে

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৮৮ জন পঠিত

মুক্তার হোসেন, গোদাগাড়ী: পুরুষ সেজে দূর সম্পর্কের এক চাচিকে ভাগিয়ে ঢাকায় নিয়ে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণী। ১০দিন পর জানা গেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই তরুণীর আসল পরিচয়।

বৃহস্পতিবার (২৬ মে) রাতে তারা গোদাগাড়ীতে ফিরে আসে। শুক্রবার (২৭ মে) দুপুরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আজব এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা হতবাক!

পুরুষ সাজার পর ওই তরুণী নিজের নাম রাখেন ফাহিম। তারপর ১৯ বছর বয়সী ওই চাচির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ফাহিম নামধারী তরুণী বিয়ের পর কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করায় চাচি বিষয়টি এতদিন টের পাননি বলে দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এ তরুণী সাত মাস আগে স্বামীর কাছ থেকে তালাক নেন। ওই সংসারে তার দেড় বছর বয়সী এক মেয়ে রয়েছে।

বিবাহ বিচ্ছেদের পর হঠাৎ তিনি নিজের মধ্যে পরিবর্তন আনেন। নিজেকে পুরুষ হিসেবে নতুন করে পরিচয় দেন এবং প্যান্ট-শার্ট পরতে শুরু করেন। ছেলেদের মতো ছোট করে চুলও কাটেন। এরপর দূর সম্পর্কের ওই চাচির সঙ্গে গড়ে তোলেন ভালোবাসার সম্পর্ক।

ফাহিম নামধারী এই তরুণীর প্রেমের টানে চাচিও নিজের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটান। তবে ওই সংসারে তার কোনো সন্তান নেই।

১০ দিন আগে পুরুষ পরিচয় দেওয়া ‘ফাহিম’ ও চাচি ঢাকায় পালিয়ে যান। সেখানে গিয়ে বিয়ে করেন। তারপর এক আত্মীয়ের বাড়িতে দু’জনে থাকতে শুরু করেন। এ নিয়ে ফাহিম নামধারী পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।

এছাড়া ফাহিমের চাচির পরিবার এই খবর পেয়ে তাদের দুজনকে কৌশলে বাড়িতে আনার চেষ্টা শুরু করে।

বৃহস্পতিবার রাতে ফাহিম দূর সম্পর্কের ওই চাচিকে নিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে গ্রামে বাড়িতে ফেরেন। তাদের আসার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ‘ফাহিম’ আসলেই পুরুষে রূপান্তরিত হয়েছেন কিনা- এ নিয়ে সবার মনে সন্দেহ দেখা দেয়। স্থানীয়দের চাপের মুখে তিনি শেষ পর্যন্ত মুখ খোলেন, পুরুষে রূপান্তরিত হননি বলেও স্বীকার করেন।

এদিকে খবর পেয়ে শুক্রবার গোদাগাড়ী থানা পুলিশ ওই গ্রামে গিয়ে দুজনকেই জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের থানায় নিয়ে যায়। এ সময় ফাহিম নামধারী প্রতারক তরুণীর দূর সম্পর্কের চাচি পুলিশের কাছে দাবি করেন তারা দুজনে ঢাকায় গিয়ে বিয়ে করেছেন। যদিও পুলিশকে তারা বিয়ের কাগজ দেখাতে পারেননি।

বিয়ের পর তাদের মধ্যে দৈহিক সম্পর্ক জানিয়ে অভিযুক্ত তরুণীর নকল পুরুষাঙ্গ ব্যববহারের বিষয়টি কখনও টের পাননি বলে দাবি করেন চাচি। তবে ফাহিমের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বলেও পুলিশকে সাফ জানিয়ে দেন তিনি।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনাটি আজব হলেও গুজব নয়। জিজ্ঞাসাবাদে তাদের কথা ও কাজের কোনো মিল পাওয়া যাচ্ছে না। এদের এমন বিচিত্র সম্পর্ক আইনের কোনো ধারার মধ্যেও আনা যাচ্ছে না।

তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে একটি সাধারণ ডায়েরি করে তার ভিত্তিতে ফাহিম নাম ধারণ করা তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার কথিত চাচিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানান গোগাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION