1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পদ্মা সেতুতে পুরোদমে চলছে ফিনিশিংয়ের কাজ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পদ্মা সেতুতে পুরোদমে চলছে ফিনিশিংয়ের কাজ

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ২৭৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ঈদের ছুটির শেষে পদ্মা সেতুর কাজ আবারো পুরোদমে শুরু হয়েছে। সেতুজুড়েই এখন ফিনিশিংয়ের কর্মযজ্ঞ। তবে সকালের বৃষ্টির কারণে ভায়াডাক্টের প্রাইমকোড (তরল বিটুমিনের প্রলেপ) দেওয়া যায়নি। সাড়ে ৩শ মিটার এলাকায় দেওয়া হবে এই প্রাইমকোড।

জানা গেছে, পরবর্তীতে বৃষ্টি না হলে ট্রিটমেন্ট দিয়ে বুধবার জাজিরা প্রান্তের ভায়াডাক্টের (সংযোগ সেশং) কাপেটিং হবে। পরদিনে মাওয়া প্রান্তের ভয়াডাক্টের কার্পেটিং হবে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টে চারটি মুভমেন্ট জয়েন্ট ও জাজিরা প্রান্তের ভয়াডাক্টের চারটি মুভমেন্ট জয়েন্টগুলোতে কার্পেটিং করা হবে একইসঙ্গে। ৫০ মিলিমিটার থিকনেসের এ কার্পেটিং হবে এক লেয়ারে।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালী অ্যাসফল্ট প্ল্যান্টে থেকেই বিটুমিন এবং পাথর মিকচার গাড়িতে করে নিয়ে আসা হবে সেতুতে। কেয়টখালী প্ল্যান্টে তৈরি মিকচার দিয়েই কার্পেটিং করা হবে উভয় প্রান্তে। যেহেতু মূল সেতুর কার্পেটিং সম্পন্ন, তাই সেতুর ওপর দিয়েই যানবাহনগুলো স্মুথলি চলাচল করতে পারছে। তাই ভাঙ্গার অ্যাসফল্ট প্ল্যান্ট থেকে মিকচার আনা হচ্ছে না। সেতুর কার্পেটিংয়ের জন্য পদ্মার দুই পারে দুটি অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন করা হয়। দুই প্রান্ত থেকে এই বিটুমিন ও পাথরে মিকচার সেতুতে নিয়া আসা হতো। এখন শুধু কাছের কেয়টখালী প্ল্যান্টই ব্যবহার করা হচ্ছে।

সেতুর দুই প্রান্তের ভয়াডাক্টের ৫৭ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি ৪৩ শতাংশ কাজ আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। এদিকে সেতুর জাজিরা প্রান্তে গেল রোববার ৬০ মিটার এলাকায় প্রাইমকোড দেওয়া হয়েছে। সে উজান দিকে লেনের একটি অংশে এই প্রাইমকোড দেওয়া হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকায় বেশি এলাকায় এই প্রাইমকোড দেওয়া হয়নি।

সেতুর দুই প্রান্তে উদ্বোধনী ফলক এবং ফলক কেন্দ্রীক সৌন্দর্য বর্ধনের কাজও পুরোদমে শুরু হয়েছে। সব শ্রমিকরাই এসে পৌঁছে যাওয়ায় শেষ পর্যায়ের কাজে গতি আসায় প্রকৌশলীরা খুশি।

স্বপ্নের পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন- এমন লক্ষ্য নিয়েই চলছে এই কর্মযজ্ঞ।

প্রকৌশলীরা জানিয়েছেন, যুক্তরাজ্য থেকে সমুদ্র পথে আসা সেতুর অ্যালুমিনিয়ামের রেলিং চট্টগ্রাম এসে পৌঁছেছে। আগামী ১৫ মে প্রকল্প এলাকায় এসে পৌঁছবে বলে জানিয়েছেন তারা। সেতুর স্টিগের শ্যাম্পপাস্টে বিদ্যুতের কানেকশন দেওয়ার কাজও চলছে এখন। সেতুর প্যারাপের্ট ওয়ান্সের ভেতরে ক্যাবল স্থাপনের মাধ্যমে এই সংযোগ দেওয়া হচ্ছে। এই স্থাপন শেষ হলে কয়েকদিনের মধ্যেই সেতুতে কাঙ্খিত আলো জ্বলে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION