1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান খাদ্যমন্ত্রীর - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান খাদ্যমন্ত্রীর

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৪১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ আহ্বান জানান তিনি।

শুধু অভিযান চালিয়ে কিংবা গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজের ব্যাধি মাদক নিয়ন্ত্রণ সম্ভব। আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

সাধন চন্দ্র মজুমদার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী যেন কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ না করে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কোনো নেতাকর্মী কোনো মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায়, তাহলে ঐ মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশনা দেন।

খাদ্যমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি সুস্থ-সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন ও পত্নীতলা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসাররা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION