1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘টাইগার মিলনে’র পাশে পুনাক - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে

‘টাইগার মিলনে’র পাশে পুনাক

  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৭০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: গ্যালারিতে বসে গলা ফাটিয়ে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চিৎকার দিতেন। দেশে-বিদেশে যেখানেই বাংলাদেশের ক্রিকেট খেলা হতো সেখানেই তার উপস্থিতি ছিল অনিবার্য। বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে ডোরাকাটা বাঘ সেজে হাজির থাকতো। নিরন্তর উৎসাহ যোগাতো বাংলাদেশ দলকে।

বাংলাদেশ ক্রিকেটের ভক্ত, এই ক্রিকেটপ্রেমী আর কেউ নন, তিনি হলেন ফাহিমুল হক মিলন। যিনি ‘টাইগার মিলন’ নামে ক্রিকেট ভক্তদের কাছে অতি পরিচিত।

টাইগার মিলন এখন গ্যালারিতে নেই, গুরুতর আহত হয়ে শুয়ে আছেন হাসপাতালের বেডে। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে।

টাইগার মিলনের অসুস্থতার খবর পেয়ে সোমবার (৯ মে) তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

তিনি মিলনের জন্য হরেক রকমের ফল নিয়ে যান, ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেন। মিলনের চিকিৎসায় আর্থিক সহায়তাও দেন তিনি। পুনাক সভানেত্রী মিলনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। চিকিৎসার খোঁজ-খবর নেন।

টাইগার মিলন পুনাক সভানেত্রীর মহানুভবতায় মুগ্ধ হয়ে বাংলাদেশ পুলিশ ও পুনাকের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুনাক সভানেত্রী বলেন, বাংলাদেশের যখন ক্রিকেট খেলা হয়, তখন আমরা টাইগার মিলনকে দেখেছি। যখন মাঠে এগারজন খেলেন, তখন টাইগার মিলন মাঠের বাইরে থেকে সবাইকে উৎসাহ যুগিয়ে থাকেন। বাংলাদেশ হারছে না জিতছে এটা কোনো বিষয় নয় মিলনের কাছে; তিনি সবসময় বাংলাদেশকে উৎসাহ যুগিয়ে আসছেন।

পুনাক সভানেত্রী বলেন, পুনাক পুলিশ অফিসারদের একটি অরাজনৈতিক, অলাভজনক সামাজিক সংগঠন। আমি সভানেত্রী হওয়ার পর চেষ্টা করছি গতানুগতিক ধারার বাইরে কিছু করার জন্য, সবার পাশে দাঁড়ানোর জন্য। আমাদের খুব সামান্য একটা প্রচেষ্টা আমরা টাইগার মিলনের পাশে দাঁড়িয়েছি।

এ সময় তিনি সড়ক দুর্ঘটনা সম্পর্কে সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পুনাকের স্বাস্থ্য সম্পাদিকা ডা. প্রথমা রহমান ও পঙ্গু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

গত ১৩ মার্চ রাজধানীর বনশ্রী এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় টাইগার মিলনের উভয় পায়ে গুরুতর জখম হয়। তার পায়ে একাধিকবার অস্ত্রোপচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION