1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রী অবাধ সাংবাদিকতাকে উপভোগ করছেন: নৌপ্রতিমন্ত্রী - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

প্রধানমন্ত্রী অবাধ সাংবাদিকতাকে উপভোগ করছেন: নৌপ্রতিমন্ত্রী

  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৪৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্যদের মতো সাংবাদিকদের নিয়ে ভাবেন। তিনি সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছেন। জাতীয় প্রেসক্লাবের জন্য বড় ধরনের পরিকল্পনা নিয়েছেন। ভবিষ্যতে সেটিও সম্পূর্ণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অবাধ সাংবাদিকতাকে উপভোগ করছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনলাইন নিউজ পোর্টাল ‘জুমবাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে সাংবাদিকদের সঙ্গে কিভাবে চলতে হয় আমরা শেখ হাসিনার কাছ থেকে শিখেছি। আমরা রাজনীতিবিদরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমাত্রিক নেতৃত্বের অধিকারী। তার নেতৃত্বে ১৩ বছরে দেশ অনেক এগিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের পজিটিভ ইমেজ তৈরি হয়েছে। এ ইমেজ ধরে রাখতে হবে। পদ্মাসেতুর ইমেজ বিশ্বে আমাদের বহুদূর নিয়ে গেছে। গণমাধ‍্যম পদ্মাসেতুর বিষয়টি তুলে ধরেছে। আর ধাপে ধাপে বাস্তবতা রূপ পেয়েছে।

জুমবাংলা.কম-এর সম্পাদক হাসান মেজরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র মহাসচিব দীপ আজাদ, ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসেন, ডিআরইউ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ।

অনুষ্ঠানে ১৬ জন ব‍্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিশেষ অবদানের জন্য ‘জুমবাংলা যুগপূর্তি সম্মাননা-২০২২’ দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন-মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ‍্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. গাজী সালেহ উদ্দিন (মরণোত্তর), শিক্ষা ক্যাটাগরিতে-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম‍্যান অধ‍্যাপক আবদুল মান্নান, কথাসাহিত‍্য ক্যাটাগরিতে- কথাসাহিত‍্যিক ও সাংবাদিক আনিসুল হক, চিত্রশিল্প ক্যাটাগরিতে-স্বাধীন বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে. জি মুসতফা, চিকিৎসা ক্যাটাগরিতে-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের অধ‍্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সমাজসেবা ক্যাটাগরিতে- খুলনা অঞ্চল সমাজসেবায় আলোড়ন সৃষ্টিকারী প্রতিষ্ঠান অনির্বাণ লাইব্রেরি, সাংবাদিকতা ক্যাটাগরিতে-যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসীনুল হাকিম, ফটোগ্রাফি ক্যাটাগরিতে- আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফটোগ্রাফার পাভেল রহমান, আবৃত্তি ক্যাটাগরিতে-স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, কবিতা ক্যাটাগরিতে- কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেল, ছড়া ক্যাটাগরিতে- ছড়াকার ও শিশু সাহিত‍্যিক পাশা মোস্তফা কামাল, গীতিকার ক্যাটাগরিতে- বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. মঞ্জুর উল আলম চৌধুরী, সঙ্গীত ক্যাটাগরিতে- গায়ক, সুরকার ও সঙ্গীত গবেষক সাজেদ ফাতেমী, কৃষি ক্যাটাগরিতে- বরেন্দ্র ও রূপগ্রাম কৃষি খামারের উদ্যোক্তা সোহেল রানা, জনসচেতনা ক্যাটাগরিতে- বস্ত্র প্রকৌশলী সাঈদ রিমন, নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে- উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা এবং আইটি ক্যাটাগরিতে- ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও মো. মনির হোসেন। প্রতিমন্ত্রী গুণীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION