1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা - Bangladesh Khabor
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: বাবর গাইবান্ধায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী সেই স্ত্রীকে আবারও তালাক দিলেন আবু ত্বহা আদনান দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধ শেষ হলেও শেষ হয়নি নারীর জীবনসংগ্রাম নতুন ৪ থানা বসানোর পরিকল্পনা মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪০৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক জয়পুরহাট জেলার সদর থানাধীন শান্তিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহাকারী পরিচালক ফজলে এলাহী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জয়পুরহাট জেলার সদর থানাধীন শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য বিস্কুট, রুটি, সিঙ্গারা, কেক ইত্যাদি তৈরি এবং সরবরাহ করার অপরাধে মা ফুডস এর মালিক নুরুন্নবী সিদ্দিকীকে (৪০) ১৫ হাজার, রাতুল বেকারীর মালিক হায়দার আলী রাতুলকে (৩৫) ৭ হাজার, জনতা বেকারীর মালিক আহম্মেদ আলীকে (৫৫) ২০ হাজার, সোহাগ বেকারীর মালিক তাহেরুল ইসলামকে (৪২) ১৫ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক সর্বমোট ৫৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অস্বাস্থ্যকর খাবার ক্ষতিকারক স্বাদ, ভেজাল বিস্কুট, ক্ষতিকারক খাদ্য রং, ছত্রাক রুটি, ভেজাল মিষ্টি সিঙ্গারা, ভেজাল কেক, পচা ডিম, ভেজাল পাম তেল ইত্যাদি ধ্বংস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION