1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হরতালে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বামজোটের বিক্ষোভ - Bangladesh Khabor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

হরতালে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বামজোটের বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬৪৯ জন পঠিত

ফারহানা আক্তার,জয়পুরহাট: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ-সমাবেশ করেছে।

মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১২টায় শহরের চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জেলা বাম জোট নেতারা।

সমাবেশে জেলা বাসদের আহবায়ক ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউজ্জামান বদি, সাধারণ সম্পাদক রমজান ইসলাম, জেলা বাসদের সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ প্রমুখ।

বক্তব্যে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বদিউজ্জামান বদি বলেন, হরতাল যারা করে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে কিন্তু গতকালে হরতালে উল্টো জিনিস দেখলাম। হরতাল যারা আহবান করেছে উল্টো তাদেরকেই মারা হয়েছে। আমাদের দেশের স্বনামধন্য পুলিশ বাহিনীরা হরতালের দিনে হঠাৎ জলকামান, সাউন্ড গ্রেনেড, ইট-পাটকেল নিক্ষেপ করে ও বেধড়ক লাঠিচার্জ করে। এতে আমাদের নেতারা পুলিশি আক্রমণে শিকার হয়েছেন। আমরা এই আক্রমণকে তীব্র নিন্দা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION