1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: এমপি গোপাল  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে: এমপি গোপাল 

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৫৭ জন পঠিত
সুকুমার রায়, কাহারোল: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের বেড়ে উঠতে হবে। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ছিল এদেশের মানুষের মুক্তি সংগ্রামের ডাক। সেই ডাকে বাঙালি জাতি যার যা ছিল তা নিয়ে পাকিস্তানি হানাদার বাহীনির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
রোববার (২৭ মার্চ ২০২২) কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে সুন্দরপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল বলেন, ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ অংশ নিয়েছিল লাখো বাঙালি। সেই মুক্তিসংগ্রামে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও হাজারো মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছেন। তার কন্যার হাতধরে আমরা অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বুকে লালন করে এদেশের সকল কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করতে হবে। স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে সকলকে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বগুড়াতেও সম্মুখযুদ্ধে অংশ নিয়েছে সাহসী বাঙালিরা। হানাদার বাহিনীকে রুখে দিতে শহীদ হয়েছেন অনেকে। তাই সকলকে মহান
চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর সোনার বাংলা গড়ায় স্বতঃফুর্ত অংশগ্রহণ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, সুন্দরপুর ইউনিয়নের
আওয়ামী লীগের সভাপতি মো. মজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম, সুন্দরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শংকর পাল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION