1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে: এমপি গোপাল - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে: এমপি গোপাল

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৮১ জন পঠিত

সুকুমার রায়, কাহারোল: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে বড় অর্জন হলো পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু যে স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ও বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নি, সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ধর্মান্ধরা স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে সক্রিয় রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র লিপ্ত। দেশের সুনামহানি ও
উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানান পায়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উৎযাপন উপলক্ষে শনিবার (২৬ মার্চ ২০২২) কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার পুলেন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মাননা উপহার প্রদান করেন। এর পর তিনি ২৬ মার্চ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহন কারী কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION