1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মেধাবী তামান্না - Bangladesh Khabor
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত “সবাই মিলেমিশে খাই” বলা জয়পুরহাটের সেই খাদ্য কর্মকর্তাসহ বরখাস্ত ৩ বাংলাদেশে ভিসা প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাব ভারতীয় সংসদীয় কমিটির বগালেকে পাহাড়ি খাদে দুই পর্যটকের লাশ আমার ‘সব তথ্য ফাঁস’ করে দাও: পাটওয়ারীকে রাশেদ ইয়াবা তৈরির কারখানার সন্ধান মিলল কেরানীগঞ্জে উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, প্ল্যাকার্ড দেখাল রোহিঙ্গারা বাংলাদেশে উগ্রবাদ-মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী বন্দরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দােয়া ও সমথর্ন প্রত্যাশী কাউছার আহম্মেদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মেধাবী তামান্না

  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৯২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: এবার এইচএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ-৫ পান যশোরের মেধাবী ছাত্রী তামান্না আক্তার নূরা (১৮)। তার এই সফলতা আলোড়ন তোলে দেশব্যাপী। সবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা তামান্নার চিকিৎসার দায়িত্ব নেন।

এরপর ৮ মার্চ তামান্নাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়। রাজধানীতে এসে শনিবার (১২ মার্চ) তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও অন্যান্য চিকিৎসকসহ তামান্নার বাবা-মা।

এর আগে তামান্না হাসপাতালে ভর্তি হওয়ার পর সাংবাদিকদের বলেন, খুবই ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোনকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি- তারা আমাকে নিয়ে এতটা ভেবেছেন। আমি হাঁটবো, হাঁটলে আমাকে কেমন লাগবে- এটাই এখন আমার কল্পনা।

ডা. সামন্ত লাল সেন জানান, তামান্নার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন হয়েছে। তারা চেষ্টা করছেন কৃত্রিম হাত-পা লাগিয়ে তার চলাচলের ব্যবস্থা করার।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের মো. রওশন আলী ও খাদিজা পারভীনের মেয়ে। তিন ভাইবোনের মধ্যে বড়। জন্ম থেকেই দুই হাত ও এক পা নেই তার। শুধু বাম পা নিয়ে জন্ম নেওয়া তামান্না শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবছর উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন।

এর আগে ২০১৯ সালে উপজেলার বাঁকড়া জনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে আলোচনায় আসেন তিনি। এছাড়া পিইসি ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পান শারীরিক প্রতিবন্ধী এ মেধাবী শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION