1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দক্ষিণ সুদানে বাংলাদেশের শান্তিরক্ষীদের নারী দিবস পালন - Bangladesh Khabor
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে হত্যা প্ররোচনা মামলার ৩ আসামি গ্রেফতার, উদ্ধার ৪ মোবাইল ফোন ভোট ফুরোলেও ফুরসত নেই: বিজয়ী হয়েই গণমানুষের সেবায় ছুটছেন এস এম জিলানী তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না: এসএম জিলানী কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর একজনের মৃতদেহ উদ্ধার হাতকড়া পরে বাবার দাফনে যুবলীগ কর্মী চঞ্চল, জানাজা না পেয়ে বললেন—‘আমি এক হতভাগ্য ছেলে’ কোটালীপাড়ায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দক্ষিণ সুদানে বাংলাদেশের শান্তিরক্ষীদের নারী দিবস পালন

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৭৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দক্ষিণ সুদানের মাটিতে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। মঙ্গলবার দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৫ এর উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যানব্যাট-৫ এর সদস্যগণ, ইউনাইটেড ন্যাশনস্ মিশন ইন দ্যা রিপাবলিক অব সাউথ সুদান (আনমিস) এর কর্মকর্তাগণ, স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ।
আনমিস এ কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা ইত্যাদি আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বাংলাদেশ শান্তিরক্ষীদের এ ধরনের মহতী উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে বিশেষভাবে সমাদৃত হয়েছে।

অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গাজাল এর গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোস্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, ডিজি প্রাইমারি হেলথ সার্ভিস, আনমিস এর হেড অব অফিস, সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৫ এর কন্টিনজেন্ট কমান্ডারসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে ‘ব্রেকিং দ্যা বায়াস’ মন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশীপ ইয়ুথ্ সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দক্ষিণ সুদানের সংস্কৃতি ছাড়াও বাংলাদেশের কন্টিনজেন্টের নারী সদস্যগণ বাংলাদেশের সংস্কৃতি ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রযাত্রাকে তুলে ধরেন।

উল্লেখ্য, বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশীপ ইয়ুথ্ সেন্টারটি গত ২০ ফেব্রুয়ারি ২০২২ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কর্তৃক উদ্বোধন করা হয়। এ আয়োজনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার সুনিশ্চিত করণে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জল হবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION