1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে মোংলা ছাড়লো যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে মোংলা ছাড়লো যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’

  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে বাগেরহাটের মোংলা থেকে ছেড়ে গেছে যুদ্ধজাহাজ ‘ওমর ফারুক’। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় দিগরাজস্থ নৌঘাঁটি থেকে যুদ্ধজাহাজটি ছেড়ে যায়।

এ সময় খুলনা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিক বিদায় জানান। এছাড়া আরও উপস্থিত ছিলেন- নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধজাহাজ ওমর ফারুকের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা।

মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন বলেন, ভারতের বিশাখাপত্তনমে আগামী ৪ মার্চ আটদিন আন্তর্জাতিক নৌমহড়ায় সফরে থাকবে জাহাজটি। যুদ্ধজাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁঞায়ার নেতৃত্বে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ ২৮৪ জন নৌসেনা এ মহড়ায় অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এ মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ৪৬টি দেশের নৌবাহিনী অংশ নিচ্ছে।

আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিতে মোংলা ছাড়লো যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক’

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্র পথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার, অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডরোধ এ মহড়ার মূল লক্ষ্য বলে সাংবাদিকদের জানান খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION