1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাছ-ফুল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন শহিদ মিনার - Bangladesh Khabor
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের চার জেলায় নতুন পুলিশ সুপার জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখেই গ্যাসের মূল্যবৃদ্ধি: তথ্য উপদেষ্টা শ্রমিকের ছদ্মবেশে নাশকতা করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ গোপালগঞ্জের নিজড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী সরদার আকিবুল ইসলাম: সম্ভাবনা, প্রত্যাশা ও জনসম্পৃক্ততার সমীকরণ বাউফলে নিজ কার্যালয়ে বসেন না স্যানিটারি ইন্সপেক্টর, সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দাম বাড়লো এলপিজির

গাছ-ফুল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন শহিদ মিনার

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাই যখন ইট-পাথর দিয়ে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে, ঠিক তখনি দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ ও ফুল দিয়ে তৈরি করেন দৃষ্টিনন্দন শহিদ মিনার। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন মহলে আলোচিত ও প্রশংসিত হচ্ছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।

মহান একুশের ফেব্রুয়ারিতে সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে গ্রিলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগানের এক কোণে কাঁটা মেহেদী ও গাঁদা ফুল দিয়ে তৈরি শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই শহিদ মিনারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রধান শিক্ষকের সৃজনশীল এই উদ্যোগকে ধন্যবাদ ও সাধুবাদ জানান অনেকেই।

এই বাগান ও শহিদ মিনার বানানো ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ছোট বেলা থেকেই বাগানের প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই বাগানে গাছ ও ফুল দিয়ে বিভিন্ন প্রতীক ও স্তম্ভ তৈরি করি। এর মধ্যে শহিদ মিনারটি আজ নতুন সাজে সেজেছে। এই বাগানের কাজ আরও প্রসারিত করবেন বলে জানান তিনি।

এ বিষয়ে খানসামা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএমএ মান্নান জানান, সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শহিদ মিনার ও বাগানের দৃশ্য ও ডিজাইন সত্যি প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION