1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৯২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কয়েকদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন উপকূলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। বিশেষ করে বঙ্গোপসাগরের শাহপরীর দ্বীপ, সাবরাং, লম্বরী ও সেন্টমার্টিনের বিভিন্ন ফিশারিঘাটে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মৎস্য শ্রমিকরা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী ঘাটের জেলে তজিল আহমদ অলুর দুই জালে (নৌকা) ধরা পড়ে প্রায় ৪০০ ইলিশ। পরে এক লাখ ২০ হাজার টাকায় ঘাটেই মাছগুলো বিক্রি করে দেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলেও সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ ও সাবরাং থেকে প্রচুর পরিমাণ ইলিশ আসে টেকনাফের কায়ুখখালী ফিশারিঘাটে। তবে মাছের সাইজ ৪০০ গ্রাম থেকে ৭০০ গ্রামের মতো হওয়ায় তেমন দাম পাওয়া যায়নি বলে জানান জেলেরা।

কায়ুখখালী ফিশারিঘাটের ব্যবসায়ী মোহাম্মদ শফিক জাগো নিউজকে বলেন, গত কয়েকদিনে বঙ্গোপসাগরে ধরা পড়া ইলিশ এই ঘাটে প্রচুর পরিমাণে এসেছে। তবে মাছগুলোর সাইজ এককেজির নিচে হওয়ায় তেমন দাম পাননি জেলেরা। ফলে এসব ইলিশ কেজি ৬০০ থেকে ৭০০ টাকায় কিনে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা। কেউ কেউ ভালো দাম পাওয়ার আশায় কোল্ড স্টোরেজে রেখেছেন।

তবে ইলিশগুলো বেশ সুস্বাদু বলে জানান টেকনাফ পৌরসভার সাবেক প্রশাসক ফারুক বাবুল। তিনি বলেন, ‘বুধবার বিকেলে টেকনাফ বাজার থেকে ৫৫০ টাকা কেজি দরে বেশকিছু ইলিশ কিনেছিলাম। রাতে রান্না করে খেয়েছি। বেশ সুস্বাদু ছিল।’

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, টেকনাফ উপকূলে বেশ কয়েকদিন ধরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। অন্যান্য সামুদ্রিক মাছও পাওয়া যাচ্ছে।

ডিম পাড়ার সময় মাছ ধরা বন্ধ থাকায় এ বছর মৌসুম অনুযায়ী ঝাঁকে ঝাঁকে সামুদ্রিক মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION