1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কালীগঞ্জে প্রথম সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

কালীগঞ্জে প্রথম সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৪ জন পঠিত

মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট: লালমনিরহাটের সর্বপ্রথম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কালিগঞ্জ- আদিতমারীর মাটি ও মানুষের নেতা, রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও দুইবার এর সফল কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এর উদ্যোগে জাইকা প্রকল্পের প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন লাইনটি স্থাপন করা হবে।

সোমবার বিকেল ৩ ঘটিকার সময় সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের জায়গা নির্ধারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, জাইকা প্রকল্পের কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা সালমান জাহাঙ্গীর,কালীগঞ্জ উপজেলা রিপোর্টাস ক্লাব সভাপতি মোখলেছুর রহমান টুকু প্রমুখ।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায় বলেন, লালমনিরহাট জেলায় সর্বপ্রথম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হচ্ছে। মোট ১৪ টি লাইন স্থাপন করা হবে এর মধ্যে করোনা আইসোলেশন ওয়ার্ডে ৪টি এবং পুরুষ ও মহিলা ওয়ার্ডে ৫টি করে। ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুজ্জামান আহমেদ করোনা মোকাবেলায় সর্বপ্রথম মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার,পিপিই সহ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কালীগঞ্জ-আদিতমারীর মাটি ও মানুষের নেতা, রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও দুইবার এর সফল কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন,আমি সব সময় মানুষের সেবায় এ এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। উপজেলার প্রতিটি মানুষ যেন সুচিকিৎসা পায় সে লক্ষ্যে এবছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION