1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ যাওয়া যাবে আট মিনিটেই! - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ যাওয়া যাবে আট মিনিটেই!

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শীতদুপুরে কড়া রোদ নেই। কুড়িল উড়ালসড়কের নিচের সড়ক ধরে কাঞ্চন ব্রিজের দিকে চলছে একের পর এক ভারী যানবাহন। চলতে চলতে দেখা গেল, কোথাও এক্সেবেটরের সহায়তায় মাটি সরানো হচ্ছে। কোথাও মাটি সমান করা হচ্ছে। আগের সড়ক আরো প্রশস্ত করা হচ্ছে ডানে ও বায়ে। তাই যেদিকে চোখ যায়, সড়ক প্রশস্ত করার বাস্তবতাই চোখ ধাঁধিয়ে দেয়। কাজ চলছে বলে বিকল্প পথ দিয়ে চলতে হলো, কোথাও আবার গর্তের পর গর্ত কিংবা কাদাজল পেরোতে হলো।

উন্নয়নের এই ভোগান্তির পরও প্রাইভেট কার চালক নূর নবী শিমু বললেন, কুড়িল থেকে কাঞ্চন বদলে যাচ্ছে।

কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার আট লেন এক্সপ্রেসওয়ে নির্মান করা হচ্ছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী এই প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই এক্সপ্রেসওয়ে হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম এক্সপ্রেসওয়ে। যদিও এরই মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নির্মান হয়েছে-যা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়েতে সার্ভিস লেন থাকে-যা দিয়ে হালকা যানবাহন চলাচল করতে পারে। ৮ লেনের কুড়িল বিশ্বরোড-কাঞ্চন ব্রিজ এক্সপ্রেসওয়ে দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ৭-৮ মিনিট লাগবে।

ডুমনি, বোয়ালিয়া ও এডি-৮ খাল দিয়ে বিমানবন্দর, নিকুঞ্জ, বারিধারাসহ আশপাশে বৃষ্টির পানি নিষ্কাশন হতো। খালগুলো ভরাট হওয়ায় প্রকল্পের আওতায় সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজউক। চওড়া করা হচ্ছে আগে নির্মিত ৩০০ ফুট সড়ক। ২০১৮ সালের ৪ নভেম্বর এ সংক্রান্ত প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। এটি ২০১৫ সালে অনুমোদিত ‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পাশে (কুড়িল থেকে বালু নদ পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন’ প্রকল্পের সংশোধিত রূপ। প্রকল্পের ব্যয় ১০ হাজার ৩২৯ কোটি ৬৬ লাখ টাকা।

৩০০ ফুট সড়ক প্রশস্ত করে চার লেনের সড়কটি আট লেনের এক্সপ্রেসওয়ে করা হচ্ছে। প্রকল্পের আওতায় বৃষ্টির পানি নিষ্কাশনে চার কিলোমিটার লাইন, ১২টি ওয়াটার বাসস্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে, হচ্ছে ১২টি ওভারব্রিজ।

কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ অংশ বদলে দেওয়ার কাজ কতটা এগিয়েছে জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক এর চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী শুরুতেই বেশ খুশি হন।

তিনি বলেন, আমি এখনো প্রকল্প এলাকায় আছি। প্রকল্পে এক্সপ্রেসওয়ে নির্মানের কাজ ৮০ শতাংশের বেশি এগিয়েছে। আগামী মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তবে আনুসাঙ্গিক কিছু কাজ সঙ্গতকারণে বাকি থাকতে পারে। এই এক্সপ্রেসওয়ে ও তার দুই পাশের খাল উন্নয়ন করার কাজ শেষ হলে বদলে যাবে পুরো এলাকা।

রাজউক এর প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক বলেন, আগামী জুন অবধি প্রকল্পের মেয়াদ আছে। রাজউক আবাসিক প্রকল্প নিয়ে আগে বেশি কাজ করেছে। এটা শহর উন্নয়নের কাজ। এই কাজ পাল্টে দেবে পুর্বাচলসহ আশপাশকে। বাণিজ্য মেলা চলছে। এই বাণিজ্য মেলা শুরুর আগে থেকেই কাজের গতি বাড়িয়ে দেওয়া হয়েছে।

চলতে চলতে দেখা গেছে, আট লেনের এক্সপ্রেসওয়ের দুই পাশে হচ্ছে ১০০ ফুট করে দুটো খাল। খালের পাশেই সার্ভিস রোড। এক্সপ্রেসওয়েতে আছে ১০টি বড় সেতু, আছে ৩টি আর্চ ব্রিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION