1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে কম্বল পেলেন কৃষক - Bangladesh Khabor
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: জামায়াত আমির আওয়ামী লীগ নাশকতার ছক কষছে: আবু হানিফ কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার

পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে কম্বল পেলেন কৃষক

  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৪০২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: নাটোরের সিংড়ায় পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে পুরস্কার হিসেবে কম্বল ও টি-শার্ট পেলেন স্থানীয় দুই কৃষক। প্রতি বছরের ন্যায় এবারও চলনবিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে ব্যতিক্রম এই উদ্যোগ নিয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

এই শীতে পাখি শিকারীকে ধরিয়ে দিলেই সংগঠনের পক্ষ থেকে কম্বল ও টি-শার্ট পুরস্কার ঘোষণা করা হয়েছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, সিংড়ার চলনবিলে লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। আর এসব পাখি বাঁচাতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। বুধবার দুপুরে চলনবিলের জোড়মল্লিকা ও খরমকুড়ি এলাকায় স্থানীয় কৃষকদের সহযোগিতায় রাব্বি (১৬) ও শিহাব উদ্দিন (১৭) নামের দুই পাখি শিকারীকে আটক করা হয়।

পাখি শিকারের কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। পরে বয়স বিবেচনা করে আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর পাখি শিকারীর খবর দিয়ে সহযোগিতায় করায় কৃষক সাদ্দাক হোসেন ও রেজাউল করিমকে কম্বল ও টি-শার্ট পুরস্কার দেওয়া হয়। এলাকায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION