1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নাসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

নাসিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: সিইসি

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ জন পঠিত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জে নির্বাচন পরিস্থিতি দেখতে এসে নগরীর মরগান স্কুলে প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো সমস্যা দেখছি না। নির্বাচনে যে প্রার্থীরা আছেন তারা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়াননি। আমি মনে করি, সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।

ইভিএম প্রসঙ্গে নুরুল হুদা বলেন, ইভিএম এমন একটা মেশিন যার মাধ্যমে ভোটগ্রহণ শেষে ১০ মিনিটের মধ্যে ভোট গণনা করা যায়। এটি একটি পরিচ্ছন্ন মেশিন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

নাসিক ভোটের লড়াইয়ে মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৮৯ জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে সাত জন, ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থী হলেন- আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ, খেলাফত মজলিশের এ বি এম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস এবং স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার ও কামরুল ইসলাম।

গত ৩০ নভেম্বর এই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ২০১১ সালে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এবার তৃতীয়বারের মতো ভোট হচ্ছে এই সিটিতে। এর আগে দু’বারই ভোটে জয়ী হন ডা. সেলিনা হায়াৎ আইভী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION