1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শতাধিক পরীক্ষার্থীকে নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিলো ছাত্রলীগ - Bangladesh Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে জঙ্গি আছে এটা শূন্যে আনার চেষ্টা করবে সরকার: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ কুষ্টিয়ায় অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হেফাজতে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ‎বিরামপুরে ল‍্যাম্ব এর প্রকল্প অবহিতকরণ সভা ‎ পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল

শতাধিক পরীক্ষার্থীকে নিরাপদে কেন্দ্রে পৌঁছে দিলো ছাত্রলীগ

  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৪৮৮ জন পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারার মধ্যে অনার্স ও ডিগ্রি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বিভিন্ন জায়গা থেকে আগত প্রায় ১০০ পরীক্ষার্থীকে রিকশা ও মোটরসাইকেলে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং পরীক্ষার্থীদের কথা চিন্তা করে জেলা ছাত্রলীগের কার্যক্রম শিথিল করা হয়।

তিনি আরো বলেন, আজ অনার্স চতুর্থ বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিলো। পরীক্ষার্থীদের কথা চিন্তা করে গত রাতেই আমি ফেসবুক আইডিতে ১৪ জন নেতাকর্মীর নাম-মোবাইল নাম্বার উল্লেখ করে স্ট্যাটাস দেই। রাস্তায় কোনো পরীক্ষার্থী যানবাহন না পেলে এই নম্বরগুলোতে যোগাযোগ কররতে বলি। বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির কারণে গত রাত থেকেই রাস্তায় যানবাহন কম ছিল। এজন্য মানবিক ছাত্রলীগ সকালে রিকশা ও মোটরসাইকেলে করে প্রায় ১০০ শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।

মানুষের দুঃসময়-দুর্দিনে ছাত্রলীগ সব সময় ছিল, আগামীতেও থাকবে বলে মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION