1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
থার্টি ফার্স্ট নাইটে সুবিধাবঞ্চিতদের পাশে ‘রূপসী নওগাঁ’ - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় মাদকবিরোধী আলোচনা সভা টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন; দখলমুক্ত হবে সব খাল : ডিসি আরিফ মন্ত্রীর হুঁশিয়ারির চার দিনের মাথায় প্রকৌশলীকে খাগড়াছড়িতে বদলি সংসদে ঋণ খেলাপিদের ‘ঋণখেলাপি’ বলতে না পারলে আর কোথায় বলব? হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

থার্টি ফার্স্ট নাইটে সুবিধাবঞ্চিতদের পাশে ‘রূপসী নওগাঁ’

  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৭০২ জন পঠিত
ছবি-বাংলাদেশ খবর

নওগাঁ প্রতিনিধিঃ কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাত উদযাপন করেছে নওগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। সংগঠনের সদস্যরা নওগাঁ শহর ও পার্শ্ববর্তী শান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করে অন্য রকম থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন।

২০২১ সালকে বিদায় আর ২০২২ সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ৫০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র প্রদান করেন। শীতার্ত এসব মানুষও দোয়া ও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিয়েছেন তাদের।

ব্যতিক্রমধর্মী এই আয়োজন বিষয়ে জানতে চাইলে রূপসী নওগাঁর পরিচালক ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, ‘প্রথমে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। এই দিনে মানুষ নানাভাবে আতশবাজি, ফানুস উড়িয়ে, বক্স ভাড়া করে নাচগানের আয়োজন করে। আর রাতের শেষে না হতেই পুরোপুরি অপচয় হয়ে যায়। আমার দেখেছি ফানুস উড়িয়ে রাজধানীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। আসুন আমরা টাকা অপচয় নষ্ট না করে সমাজের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি।

তিনি আরও বলেন, বিশ্বের অধিকাংশ মানুষ এই দিনকে নানাভাবে উদযাপন করে। আমরাও রূপসী নওগাঁ পরিবার চাইছিলাম দিনটিকে স্মরণীয় করে রাখতে। সেই ধারাবাহিকতায় আমাদের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে, যা বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে। রূপসী নওগাঁ পরিবার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, প্রচার সম্পাদক মোস্তফা জামাল, অর্থ সম্পাদক আহসান হাবিব মহন, সহ-প্রচার সম্পাদক বদিউজ্জামান টিটু, রনি, মিনারুল, শান্তাহারের গরিবের বন্ধু নামে খ্যাত রাজা, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, সাংবাদিক আশিক ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION