1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ক্লাসের সংখ্যা এখন আর বাড়বে না: শিক্ষামন্ত্রী - Bangladesh Khabor
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী আড়াইহাজারে কবি নজরুল এন্ড কলেজের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন আড়াইহাজারে পৌরসভায় গাড়ি বহরে শোডাউন বের করেন মেয়ের পদপ্রার্থী ইউসুফ আলী ভুইঁয়া আমি চাইব না বাংলাদেশে আর গুম হোক: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর জয়পুরহাটে বিএনপি নেতা ছুরিকাঘাতের দায়ে প্রধান শিক্ষক গ্রেপ্তার  গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন সোনারগাঁয়ে ১৬শত অবৈধ চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অর্থদণ্ড  কোটালীপাড়ায় মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড রুমিন আপার মধ্যেও ‘হাসিনার ছায়া’ দেখছেন দুষ্ট লোকেরা: রাশেদ খান

ক্লাসের সংখ্যা এখন আর বাড়বে না: শিক্ষামন্ত্রী

  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫৬৩ জন পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসলেও শিক্ষাবর্ষ শেষের পথে থাকায় সরাসরি ক্লাসের সংখ্যা আর বাড়ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে আগামী জানুয়ারিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্লাসের সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

করোনাভাইরাস মহামারিকালে দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলেছে। তবে অধিকাংশ শ্রেণিতে সপ্তাহে এক দিন ক্লাস চলছে।

দীপু মনি বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। কারণ, স্বাস্থ্যবিধি মানতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে। তাছাড়া বিশ্বের কিছু কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তেই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, অপশক্তি যতই সংঘবদ্ধ হোক না কেনো, আমরা শুভশক্তির মানুষ যদি একজোট থাকি, তাহলে কিছুতেই তারা আমাদের ক্ষতি করতে পারবে না। একাত্তরে পারেনি আর এখনো পারবে না ইনশাআল্লাহ। এ কারণেই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চোখ-কান খোলা রাখাতে হবে।

তিনি আরও বলেন, সহিংসতার বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং কোথায়, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎএর ডিজিএম দেব কুমার মালু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন পাটওয়ারী, মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION