1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সমাধিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেন -এর শ্রদ্ধা নিবেদন - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন, সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন কক্সবাজারে জেলেদের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী দীর্ঘদিন পর পৈতৃকভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখে যেসব স্থানে ঝড়-বৃষ্টি হতে পারে সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

সমাধিতে বিচারপতি শেখ মো. জাকির হোসেন -এর শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৫১৬ জন পঠিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন, সিনিয়র সহকারী জজ এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান, তানিয়া সুলতানা লিপি,
সহকারী জজ মো. নাজমুল কবির,  টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম,
অফিসার ইনচার্জ (ওসি) একেএম সুলতান মাহমুদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মাননীয় বিচারপতি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION