1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুমন দাসের "অন্তর্ধান" - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

সুমন দাসের “অন্তর্ধান”

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ জন পঠিত

দুইদিনের দুনিয়ায় আকাশচুম্বী লক্ষ্য; অন্তিমকালে ‘স্মৃতিগুলো’ সাক্ষ্য,

পার্থিব লালসার আয়োজন ভুল; পরকালের জীবনই মূল।

দেহত্যাগে গাড়ি-বাড়ি হিসাবহীনা; মায়াহীন পৃথিবীটা আনমনা,
জীবনে ‘রংধনুময়’ বিলাসিতার বাহানা; শেষমেষ সাদামাটা সংবর্ধনা।

অট্টালিকা জলশাতে বিত্তরা লিপ্ত; অন্নছাড়া অসহায়রা অনুতপ্ত,
প্রবীণকালে ‘মানবধর্মের’ তান স্বরে; ‘মোক্ষলাভে’ স্রষ্টার দ্বারে।

‘ক্ষমতার’ আধিপত্যতে জড়ানো বিবাদ; মীমাংসায় বর্ষিত ‘আশীর্বাদ’,
চারদিকে ‘মৃত্যুর মিছিলের’ সংবাদ! সবই ‘নিয়তির’ স্বাদ।

হাজারো স্বপ্ন-গল্প চোখে; বিষন্নতার আগ্রাসন মুখে!
ছাড়িবার নয় ভুবনের মায়া! অনিবার্য বিদায়ের ছায়া।

চাওয়া-পাওয়া মরে বয়সে; হৃদপিণ্ডের ধুকধুকনি নিশ্বাসে,
‘উদারতার’ অবহেলা পেশীর সরসে; পরিস্থিতির শিকার বিশ্বাসে।

‘সময়’ শ্রেষ্ঠ ‘শিক্ষক’ ব্যবধানে; ‘জীবন’ ধূলিসাৎ ‘অন্তর্ধানে’,
‘আর্জি’ নিরুপায় আত্মার নাশ! তনুটা মূল্যহীন লাশ।

 

কবি,
সুমন দাস
সাবেক শিক্ষার্থী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION