1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুমন দাসের "সমাজ" - Bangladesh Khabor
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইনি ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫ স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক, সবাইকে নিয়ে ভালো থাকব: প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাদের, আগের ডিসিকে আমরা বদলি করে দিয়েছি’ : বিএনপি নেতা রুমী গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়ায় হাসপাতালের ভিতরে রোগীকে কুপিয়ে জখম একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: প্রধানমন্ত্রী জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার ‘শেখ মুজিবের প্রতি তাহেরির’ শ্রদ্ধার বিষয়ে যা জানা গেল

সুমন দাসের “সমাজ”

  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন পঠিত

ধরত্রী জুড়ে মানব কুলের বাস, জীবন সংগ্রামে বিচিত্রিতার শ্বাস;

যেথায় বহুমুখী শিক্ষার রংধনুর সাঁজ, রাষ্ট্র হতে উঁচু সমাজ।

জ্ঞানী-গুনী-বুদ্ধিজীবীর জন্মের আলয়, ন্যায়ের মানদণ্ডে প্রস্ফুটিত বিজয়;
‘ঐক্যবদ্ধ’ অমেঘ অস্ত্রের প্রজ্জ্বলিত প্রত্যয়, প্রাচীর ভাঙ্গনেই উদিত সূর্যোদয়।

ধনীদের অর্থের সাম্রাজ্যের জলশায় নৃত্য, মনুষ্যত্ব সংকটে ধূলিসাৎ সত্য;
স্বার্থ হাসিলে উচ্চবিত্তের মানবতার বুলি, নিমিষেই আমজনতা চপ্পলের ধূলি।

গরীবের অধিকার পিষে বিভীষিকা আচার, অনলহীন উনুনে মেহনতিরা অনাহার;
অহংকারী ব্যক্তির পশুত্ব আদর্শের নামান্তর, বিধাতার শ্রেষ্ঠ জীব গ্রামান্তর।

বঞ্চিতদের অস্তিত্ব রক্ষায় প্রবহমান যুদ্ধ, শোষণকারীরা নিজেদের মগজে শুদ্ধ;
অযোগ্যদের সিংহাসন আহরণে প্রাপ্তিটুকু লুণ্ঠন, অন্যায়ের আকাশচুম্বীতে নির্বাসনে সম-বন্টন।

উঁচু-নিচু মানুষ সর্বস্তরে যুক্ত, শ্রেষ্ঠত্বে মানবধর্মের হাতিয়ার শক্ত;
সমাজই ‘পাঞ্জেরী’ দৃষ্টিহীনতায় কৃষ্ণচূড়াময় রক্ত, উদার হৃদয়ে পরাধীনতা মুক্ত।

বৈষম্য বিসর্জনে দূরীভূত হবে ভীতি, সাম্য প্রতিষ্ঠায় মহাস্ত্র প্রীতি;
দ্বন্দ্বের বিপরীতে ভালোবাসাই কর্ম, ভবিষ্যতের প্রার্থনাই মানবজাতির ধর্ম।

কবি,
সুমন দাস
সাবেক শিক্ষার্থী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION