1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
হত্যার মামলায় তিনজনের ফাসির আদেশ দিয়েছে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

হত্যার মামলায় তিনজনের ফাসির আদেশ দিয়েছে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত

  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬৬৩ জন পঠিত

গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে জমিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দুইজনকে হত্যার ঘটনায় তিনজনের ফাসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন । গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালেরর ১২ ই ডিসেম্বর জেলার সুন্দরগঞ্জ উপজেলার পুর্ব ঝিনিয়া গ্রামের আবুল হোসেনের সাথে প্রতিবেশি মফিজল হকের মধ্যে জমি নিয়ে দ্বন্ধ হয়।

জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তার স্বজনরা ধানের জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখে। ওই দিন প্রতিপক্ষ মফিজল হক সহ তার লোকজন নিয়ে বিবাদমান জমিতে ধান কাটতে যায়। এতে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়।
এ ব্যাপারে নিহতের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। দীঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমান শেষে বিষয়টি প্রমানিত হলে আজ গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন । দন্ডপ্রাপ্তরা হলেন হয়রত আলী, হাফিজার রহমান ও আজিজল হোসেন। অপর আসামীদের খালাস দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION