1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মানবিক ও আধুনিক সমাজের উদ্যোগে নিকলী-হাওরে আনন্দ ভ্রমণ - Bangladesh Khabor
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে জিয়াউর রহমান স্মৃতি নাইট ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালগঞ্জ-২ আসনে জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো : ১১ দলীয় জোটের প্রার্থী উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: তারেক রহমান জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির এবার ভোট চুরি করতে এলে সেনাবাহিনী চামড়া লাল করে দেবে: হাসনাত রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ ‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’ কোনটা ভোট ঠেকানোর জটলা—তা আপনাদের বুঝতে হবে: ইসি সানাউল্লাহ গোপালগঞ্জে এবার আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেল বিস্ফোরণ

মানবিক ও আধুনিক সমাজের উদ্যোগে নিকলী-হাওরে আনন্দ ভ্রমণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৪ জন পঠিত

গাজীপুর থেকে এস.এম দুর্জয়,

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা মানবিক ও আধুনিক সমাজের উদ্যোগে নিকলী হাওরে  আনন্দ ভ্রমণের  আয়োজন করা হয়।১৪ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় মাওনা চৌরাস্তা থেকে  হাওরের উদ্দেশ্যে রওয়ানা দেয়া হয়।মাওনা চৌরাস্তা মানবিক ও আধুনিক সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ এর  নেতৃত্বে এই আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়েছে।

উক্ত আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সারাদিন সকলের সাথেই আনন্দ ভাগাভাগি করেন তিনি।আনন্দ ভ্রমনের স্থান হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির এলাকা কিশোরগঞ্জের হাওরে নিকলী এসে নৌকায় করে  মিঠামইন কামালপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সাহেব এর বাড়িতে এসে  কিছুক্ষণ সময় কাটানো হয়।পরে ইটনা- অষ্টগ্রাম জিরো পয়েন্টে প্রায় তিন চার ঘন্টা ঘুরাঘুরি করার পর দুপুরের খাবার শেষে আবারো নৌকায় করে চাতিরচর এসে কিছুক্ষণ সময় কাটানোর মাঝে হাওরের মাঝখানে লটারি ড্র অনুষ্ঠিত হয়।পরে নিজ গন্তব্য স্থানে পৌছানোর জন্যে মাওনা চৌরাস্তা রওয়ানা দেয়।নিকলী মিঠামইন রাষ্ট্রপতির এলাকায় সারাদিন আনন্দ উৎসাহের মধ্যেই কাটিয়েছিল মানবিক ও আধুনিক সমাজের সকল সদস্যবৃন্দরা ।

উক্ত আনন্দ ভ্রমণের প্রধান অতিথি মানবিক ও আধুনিক সমাজের প্রতিষ্ঠাতা ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান এস.এম আব্দুর রউফ বলেন,কিশোরগঞ্জের নিকলী হাওরদূর থেকে নিকলী দেখে মনে হচ্ছিল দিগন্তজোড়া আকাশ।চারদিকে থই থই জল যেন আকাশ ভিজিয়ে দিয়েছে।বাংলাদেশ যতগুলো হাওড় বা হাওর রয়েছে তার মধ্যে নিকলী হাওড় অন্যতম। এটি বাংলাদেশের অন্যতম মিঠাপানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র।নিকলী হাওর অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান বলে বিবেচিত মনে হচ্ছে।

দেখতে পেলাম চারিদিকে বিস্তৃত জলরাশি পানিতে দ্বীপের মতো ভেসে থাকা গ্রাম,মাছ ধরা নৌকায় জেলেদের ব্যস্ততা আর রাতারগুলের ছোট ছোট জলাবন সব মিলিয়ে নিকলী হাওর সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি মনে হচ্ছিল।তিনি আরো বলেন,হাওরের দু’পাশে রাস্তা দেখার আনন্দ অন্যরকম।উভয় দিকে গৃহস্থ বাড়ি।গরু-ছাগল চরে বেড়ায়।ঝকঝকে আকাশের নিচে গ্রামীণ পথে হাঁটতে দারুণ লাগছিল।নিকলী হাওরের জলাভূমির সৌন্দর্য এটুকু মানবিক ও আধুনিক সমাজের সকল সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণের আনন্দ এটুকু উপভোগ করলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION