1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব শিশু দিবস উপলক্ষে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিশ্ব শিশু দিবস উপলক্ষে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৬৪ জন পঠিত

গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,

বিশ্ব শিশু দিবস ২০২০ উপলক্ষে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাব প্রকাশ করেছে দেয়াল পত্রিকা ‘প্রজাপতি’র তৃতীয় সংখ্যা। আজ (মঙ্গলবার) দুপুর ১২ টায় সারাবেলার নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক ও ছড়াকার আবু জাফর সাবু। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি দেয়াল পত্রিকা প্রকাশের প্রয়াসকে স্বাগত জানিয়ে প্রতি তিন মাস পর পর তা প্রকাশের জন্য চাইল্ড ক্লাবের প্রতি আহ্বান জানান।

রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল নিউজপেপার অলিম্পিয়াডের প্রেসিডেন্ট লাব্বী আহসান। চাইল্ড ক্লাবের সদস্য সচিব রাদিত বোরহানের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আহ্বায়ক মনিরা মনি। অনুষ্ঠানে গাইবান্ধার আঞ্চলিক ভাষায় একক অভিনয় প্রদর্শনে অংশ নেন অভিনেতা সোহেল রানা। প্রজাপতির এ সংখ্যায় স্থান পেয়েছে গাইবান্ধা জেলার শিশুদের লেখা ছড়া, কবিতা, গল্পসহ নিজ হাতে আঁকা ছবি। এটি সম্পাদনা করেছেন মনিরা মণি। লেখা ও অলংকরণ করেছেন ছোঁয়া, নুবাহ, অদিতা, রাদিত, ফররুখ ও মনিরা।

শিশু-কিশোর বিষয়ক রেডিও নিউজ বুলেটিন ‘ছোটদের সংবাদ’, লাইভ ম্যাগাজিন অনুষ্ঠান ‘শিশুআড্ডা’, বিতর্ক অনুষ্ঠান ‘বাকযুদ্ধ’ নির্মাণ ও সম্প্রচারে কাজ করছে রেডিও সারাবেলা চাইল্ড ক্লাবের আওতাধীন গাইবান্ধার দেড় শতাধিক শিশু। এসব কাজের স্বীকৃতি হিসেবে চাইল্ড ক্লাব লাভ করেছে ইউনিসেফ কর্তৃক ৪টি মীনা মিডিয়া এ্যাওয়ার্ড।চাইল্ড ক্লাবের মাধ্যমে রেডিও ব্রডকাস্টিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব তৈরী ও বিকাশ তথা সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ পাচ্ছে শিশু-কিশোররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION