1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুই ইউপি চেয়ারম্যানসহ জাতীয় পার্টি হতে ১৫ জনের ইস্তেফা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

দুই ইউপি চেয়ারম্যানসহ জাতীয় পার্টি হতে ১৫ জনের ইস্তেফা

  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৮৩২ জন পঠিত

গাইবান্ধা থেকে ওবাইদুল ইসলাম,

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জাতীয় পার্টি হতে ইস্তেফা দিয়েছেন ১৫ জন। এ উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক-গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা ও বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন সরকার, মোঃ সাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, ফেরদৌস আলম মনজু, ফজলুল হক ভোলা, আব্দুল ওয়াহেদ, আঃ খালেক, সোহরাব হোসেন দুলাল, তাজুল ইসলাম, জিন্নু মিয়া, হোসেন শেখ, আকরাম শেখ, রনজু মিয়া ও জাহাঙ্গীর মিয়া ০৬/১০/২০২০ সকাল ১১.০০ ঘটিকায় গাইবান্ধা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি হতে ইস্তেফা দিয়েছেন তা প্রকাশ করেন।

রেজাউল করিম রেজা ও শাহিন সরকার লিখিত বক্তব্যে বলেন- আমরা দীর্ঘ দিন ধরে জাতীয় পার্টির জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছি। গত ২৪/০৮/২০১৯ তারিখে জেলা জাতীয় পার্টি কর্তৃক উপজেলা নির্বাহী কমিটি প্রদান করেন। উক্ত কমিটিতে ৪৯ নং ক্রমিকে রেজাউল করিম রেজাকে সদস্য ও ৩ নং ক্রমিকে শাহিন সরকারকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা ব্যবসা, বাণিজ্যসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় পার্টির কাজ করা সম্ভব না হওয়ায় গত ৩০/০৯/২০২০ তারিখে স্বেচ্ছায়, স্বজ্ঞানে কাহারো বিনা প্ররোচনায় জাতীয় পার্টির উপজেলা কমিটির ৪৯ নং ক্রমিকে সদস্য ও ৩নং ক্রমিকে সহসভাপতি পদ থেকে ইস্তেফা প্রদান করিয়াছি।
আমরা আরো ঘোষনা করছি যে, উল্লেখিত নামের ব্যক্তিবর্গসহ অদ্য হতে জাতীয় পার্টির জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটির সঙ্গে আমাদের কোন দলীয় সম্পর্ক নাই বা থাকবে না। সংবাদ সম্মেলনে প্রেস বিজ্ঞপ্তি পাঠ এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রেজাউল করিম রেজা ও মোঃ শাহিন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION