1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, নিহত-২, আহত অর্ধশত - Bangladesh Khabor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ সোনারগাঁ আড়াইহাজারে ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ

রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড, নিহত-২, আহত অর্ধশত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫১৯ জন পঠিত

নারায়ণগঞ্জ থেকে আনিছুর রহমান আনিস, 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে স্বপ্না রানী (৪৫) ও মিনা আক্তার (৪১) নামের দুই নারী নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শাহাদাত হোসেন। অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকান্ডের ৫ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নেভানে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনের লেলিহান শিখা ক্রমাগত বেড়েই চলেছে।  আহতদের স্থানীয় ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে আহতদের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অন্যান্য শ্রমিকরা কারখানার বাইরে বিক্ষোভ ও কারখানার প্রধান ফটকের গেটসহ অন্যান্য জিনিস ভাংচুর করতে থাকেন।

নিহতরা হলেন, সিলেট জেলার যতি সরকারের স্ত্রী স্বপ্না রানী ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার উত্তরকান্দা এলাকার হারুন মিয়ার স্ত্রী মিনা আক্তার।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কর্মচারী কাজ করেন। ছয়তলা ভবনে থাকা কারখানাটির নিচ তলার একটি ফ্লোরের কার্টুন এবং পলিথিন তৈরীর কাজ চলে। সেখান থেকেই হঠাৎ করে আগুনের সুত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা বাড়তে শুরু করে। এক পর্যায়ে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এসময় কালো ধোয়ায় কারখানাটি অন্ধকার হয়ে যায়। এক পর্যায়ে শ্রমিকরা ছুটাছুটি করতে শুরু করেন। কেউ কেউ ভবনের ছাদে অবস্থান নেয়। আবার কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়তে শুরু করে। আগুন থেকে বাচঁতে রানী ও মিনা আক্তার নামের দুই নারী নিহত ছাঁদ থেকে লাফিয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া গুরুতর আহত বাকিদের এম্বোলেন্সসহ বিভিন্ন পরিবহনে করে ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিসের লোকজন। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। আগুনের লেলিহান শিখা চারতলা পর্যন্ত উঠে যায়। যে ভবনটিতে আগুন লেগেছে সে ভবনটিতে এখনো প্রায় শতাধিক শ্রমিক আটকে আছে বলে জানা যায় শ্রমিকরা জানান। অগ্নিকান্ডের ঘটনায় বিপুল পরিমাণ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নূসরাত জাহান ও সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এদিকে, অগ্নিকান্ডের ঘটনার ৫ ঘন্টা পেরিয়ে গেলেও শ্রমিকদের উদ্ধার করতে না পারায় শ্রমিকরা কারখানার সামনে ভাংচুর করেন। ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

 

শ্রমিকরা অভিযোগ করে বলেন, হাসেম ফুড লিমিটেড কারখানাটির যে ভবনটিতে আগুন লেগেছে সে ভবনটি বিল্ডিং কোড না মেনে করা হয়েছে। অব্যবস্থাপনার মাধ্যমে কারখানাটি পরিচালনা করায় এ অগ্নিকান্ডে সূত্রপাত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নূসরাত জাহান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনের কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কারখানা কর্তৃপক্ষ যদি বিল্ডিং কোড না মেনে ও অব্যবস্থাপনার মাধ্যমে ভবন তৈরী করে থাকে এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন বলেন, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন। তবে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। আটকা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION