1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়া চিনিকল থেকে ৫৩ টন চিনি উধাও - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

কুষ্টিয়া চিনিকল থেকে ৫৩ টন চিনি উধাও

  • Update Time : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৬৩৬ জন পঠিত
 কুষ্টিয়া প্রতিনিধি !!! শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার চিনিকলের গুদাম থেকে ৫৩ টন চিনি গায়েব হয়ে গেছে। এ ঘটনায় স্টোরকিপারকে বরখাস্ত করা হয়েছে এবং তদন্তে গঠন করা হয়েছে একটি কমিটি।
কুষ্টিয়া সুগার মিল সূত্রে জানা গেছে, ২ জুন মিলের স্টেটমেন্ট দেখার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৩ জুন প্রতিবেদন জমা দেয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। স্টেটমেন্টে ১২১ টন চিনি থাকার কথা থাকলেও প্রায় ৫৩ টন ঘাটতি দেখা যায়। এতে দায়িত্বরত স্টোরকিপার ফরিদুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুর ১টার পর বিষয়টি নিশ্চিত করেন জিএম কল্যাণ কুমার দেবনাথ।
জানা গেছে, চিনিকলের গুদাম থেকে চিনি গায়েবের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য কারখানার জিএমকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক  রাকিবুর রহমান খান  বলেন, স্টোরে চিনির হিসাব করার জন্য প্রথমে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ৩ জুন প্রতিবেদন জমা দিলে দেখা যায়, ৫৩ টন চিনির ঘাটতি আছে। এতে স্টোরকিপার ফরিদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিকভাবে তার অপরাধের প্রমাণ পাওয়া গেছে।
তিনি বলেন, এ ঘটনায় আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেবেন। আমরা বিষয়টি সদর দফতরকে জানিয়েছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION