1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭১টি ব্লাংক কার্তুজসহ অবঃপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ৮৬ লাখ টাকার চেক প্রদান কথিত প্রেমিকার জন্য স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, দল থেকে ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র নিহত: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম ‘হাসিনা ও আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে জামায়াত’ বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ ২০০ বিচারক প্রাথমিক মনোনয়ন পেলেন

জয়পুরহাটে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ৭১টি ব্লাংক কার্তুজসহ অবঃপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

  • Update Time : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৫৩১ জন পঠিত
 জয়পুরহাটঃ ফারহানা আক্তার,  ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১টি ব্লাংক কার্তুজসহ অবঃপ্রাপ্ত এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম এর দিকনির্দেশনায় ২৪ মে রাত ০২.৩০ ঘটিকায় জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম ডিবির অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন এর নেতৃত্বে  এসআই মোঃ আমিরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট সদর থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভার আরামনগর এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে মোঃ বকুল হোসেন সাবু(৪৮) কে আটক করে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের বাম পকেট থেকে  ৪০০ পিচ, তার বাড়ীর স্টীলের আলমারীর ভিতর থেকে ১৬০০ পিচসহ মোট ২ হাজার পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ও উক্ত স্টীলের আলমারীর ভিতর থেকে Bangladesh Ordinance Factory এর প্রস্তুতকৃত ৭১টি ব্লাংক কার্তুজ
উদ্ধার করেছে।
এর মধ্যে তাজা কার্তুজ ৪৯টি ,মিস ফায়ার ২০টি, খালি খোসা ২টি  ও কার্তুজ রাখার প্যাকেট ২ টি যাহার গায়ে 7.lank Ammo, Qty 20 rds, TO BE RETURNED TO BOF  লেখা এবং বাংলাদেশ সেনাবাহিনীর লোগোযুক্ত রয়েছে।
এ সময়ে তার বাড়ি তল্লাশি করে এক সেট সেনাবাহিনীর ইউনিফর্ম ক্যাপ, বেল্ট, নেইমপ্লেটসহ  ইয়াবা রাখার নীল-সাদা জিপার (বায়ুরোধক পলি প্যাক) ৪০ টি, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহ্নত ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ হতে গত ২১/৬/২০১৪ইং সালে ৩০ বীর আলীকদম সেনানিবাস বান্দরবান থেকে অবসর গ্রহন করে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে এবং ইতোপূর্বে তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামী মোঃ বকুল হোসেন সাবু কি উদ্দেশ্যে ৭১ টি ব্লাংক কার্তুজ নিজ হেফাজতে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে জয়পুরহাট সদর থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য আইনে পৃথকভাবে দুটি মামলা রুজু করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION