1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় আগুনে পুড়ল দিনমজুরের ৬ গবাদি পশু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

কুষ্টিয়ায় আগুনে পুড়ল দিনমজুরের ৬ গবাদি পশু

  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ১০০৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি  !!! শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার কুমারখালীতে আগুনে পুড়ে মারা গেছে দুই দিনমজুরের দুটি গরু ও চারটি ছাগল। আগুন নিভাতে গিয়ে গৃহবধূ চায়নার মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।রবিবার (২ মে) রাতে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার সংলগ্ন ক্যানেলপাড়ার ওহিদুল ও বিল্লালের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এলাকাবাসী জানায়, রাত ১১টার দিকে বিল্লালের গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওহিদুলের গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর আগেই ভস্মীভূত হয় গোয়ালঘর দুটি।
এতে ওহিদুলের গোয়ালে থাকা প্রায় দুই লাখ টাকার দুটি গরু ও ২৫ হাজার টাকার দুটি ছাগল পুড়ে ঘটনাস্থলে মারা যায়। এছাড়া আগুনে বিল্লালের প্রায় ২০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল পুড়ে মারা যায়।
ওহিদুলের স্ত্রী বলেন, মশার কয়েলের আগুনে আমার দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। তিনি আরও বলেন, তার স্বামী ইটভাটায় কাজ করেন। সমিতি থেকে ঋণ ও শ্রম বেচা টাকায় দুটি গরু ৭/৮ মাস আগে কিনেছিলাম ৯০ হাজার টাকায়। যার বর্তমান বাজার দুই লাখ টাকা। ক্ষতিগ্রস্ত বিল্লাল বলেন, দুই ভাই ক্যানেলের ধারে সরকারি জমিতে বাস করি। আগুনে দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেল। আগুন তাদের সব সম্পদ পুড়িয়ে দিয়েছে। তারা এখন নিঃস্ব হয়ে গেছে। তিনি আরও বলেন, আগুন নিভাতে গিয়ে তার স্ত্রী চায়নার মুখ ও শরীর ঝলসে গেছে। স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, মশার কয়েল থেকে আগুন লেগে দুই ভাইয়ের দুইটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে এক মহিলার মুখ ও শরীরের বেশ কিছু অংশ ঝলছে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION