1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে কোমর ভেঙে দশ বছর ধরে বিছানা বন্দি সুমন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

জয়পুরহাটে কোমর ভেঙে দশ বছর ধরে বিছানা বন্দি সুমন

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪০৮ জন পঠিত
জয়পুরহাট থেকে ফারহানা আক্তার,
সংসারে অভাব ঘোচাতে ঢাকায় কাজ করতে গিয়ে কোমর ভেঙ্গে ১০ বছর ধরে মৃত্যু যন্ত্রনায় ছটপট করছে সুমন নামে এক দরিদ্র যুবক। জয়পুরহাটের ক্ষেতলাল পৌর শহরের বটতলী হাটখোলার পতিত জমিতে বছরের পর বছর অসহ্য যন্ত্রনা নিয়ে বিছানাবন্দি হয়ে পড়ে থাকলেও এখনো তার কপালে জোটেনি সরকারী কোন ভাতা। সুমন বটতলী হাটখোলার বাসিন্দা মজর উদ্দীন ও ফরিদা বেগমের ছেলে। জানা গেছে, মা-বাবার ছাড়াছাড়ি হওয়ার পর সংসারের হাল ধরতে ট্রাকের হেলপার হিসেবে ২০১১ সালে কাজ করতে যায় ঢাকার কাচপুরে। আর সেখানেই মালামাল লোড দেওয়ার সময় ৭-৮টি সিমেন্টের বস্তা তার উপর পড়লে কোমর ভেঙ্গে যায়।
পরবর্তীতে মিল চাতালে কাজ করা স্বামী পরিত্যাক্তা মা ফরিদা বিবি কিছুদিন সন্তানের চিকিৎসা করলেও অর্থাভাবে বেশী দূর এগুতে পারেন নি। আর সেই থেকেই দীর্ঘ ১০ বছর ধরে বিছানাবন্দি হয়ে পড়ে আছে অভাগা সুমন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি ছোট ঝুপড়ী ঘরে কাঠের চৌকিতে এক পাশ হয়ে হাতে তশপি ধরে শুয়ে আছে সুমন। কোমরের পাশে একটি স্পিডি ফ্যান ঘুরছে। দু পায়ে পচন ধরেছে। সুমন জানায়, একদিন অভাব দূর করতে ট্রাকের হেলপার হিসেবে ঢাকায় গিয়েছিলাম। নিয়তির নির্মম পরিহাসে অভাব দূরতো করতেই পারলাম না, উপরন্তু মায়ের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালাম।
সুমনের মা ফরিদা বিবি জানালেন, সন্তানের একটি প্রতিবন্ধী কার্ডের জন্য স্থানীয় ম্যাম্বার চেয়ারম্যান ও নেতাকর্মীর কাছে হাত পেতেছি। কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কেউ কিছুই দিতে পারেনি।এ বিষয়ে ক্ষেতলাল সমাজ সেবা অফিসার মো: মিজানুর রহমান জানান, ‘বিছানাবন্দি যুবক সুমনের বিষয়ে আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আমার অফিসে আসলে সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মী তার জরিপ ফরম পূরন করবে এবং আমার ফরওয়ার্ডিং এ ডাক্তার এর কাছে প্রেরণ করার পর ডাক্তার যদি তাকে প্রতিবন্ধী হিসাবে আইডেন্টিফাই করে তবে তাকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করব। তারপরে ইউনিয়ন কমিটি তার নামের তালিকা আমার কাছে প্রেরণ করলে আমি তাকে ভাতা প্রদান করতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION