1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুরের ৪জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হলেন - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুরের ৪জন কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত হলেন

  • Update Time : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৪৩৬ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির রিমুভ সিএমও এর কাজ করার সময় লাইন ক্রু লেভেল-১ ডিলু মিয়ার মৃত্যু হয়েছে। এ সময়ে তার সাথে কাজ করছিলেন লাইনম্যান গ্রেড-১ মনির হোসেন। পোলে কাজ করার জন্য লাইনম্যান মনির হোসেন ট্রান্সফরমারের লাইন বিচ্ছিন্ন করার জন্য গেলে ট্রান্সফরমারের লাইন বিচ্ছিন্ন করার আগেই লাইন ক্রু ডিলু মিয়া পোলে উঠে কাজ শুরু করেন মর্মে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়। ওই সময় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু বরন করন।
পল্লী বিদ্যুৎ অফিসের বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, সাধারণত এই ধরনের  সিএমও কাজ করার জন্য ফিডার অফ করার প্রয়োজন হয় না। শুধুমাত্র এলটি লাইনের সেকশন অথবা ট্রান্সফরমার বিচ্ছিন্ন করে এই ধরনের কাজ সম্পন্ন করা হয়। লাইনম্যান কাজের পুর্বে লাইন ভালো ভাবে যাচাই  করে কাজ করবে, এটা তার  দায়িত্ব ছিল। কিন্তু  তাদের দায়িত্বজ্ঞানের ভুলের কারণে অফিস প্রধান ডিজিএমসহ ৪ জন বরখাস্ত হলেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার  শতভাগ বিদ্যুতায়ন ও বিদ্যুৎ সেবার মান তাদের হাতেই উন্নত হয়েছে, তবে কেন এই দুর্ঘটনার জন্য ডিজিএম, এজিএম, জুনিয়র ইঞ্জিনিয়ারসহ লাইনম্যান সাময়িক বরখাস্ত হলেন? এমন প্রশ্ন জনমনে। বিদ্যুৎ বিভাগের ওই ৪ কর্মকর্তা কর্মচারীর সাময়িক বরখাস্তের বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এ ব্যাপারে একজন গ্রাহক তার ফেসবুকে মন্তব্যে লেখেন-মিরপুর উপজেলার ডিজিএম অত্যন্ত দক্ষ, সৎ এবং কর্মতৎপর একজন বিনয়ী মানুষ।
তাঁর কর্মদক্ষতার কারনে এ উপজেলায় শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। অনাকাংখিত ঘটনাটির জন্য উনি বা এজিএম বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা লাইনম্যান কোন ভাবেই দোষী হতে পারেন না। বাপ্পী জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে (ডিলু)  লাইন বন্ধ হওয়ার আগে বার বার নিষেধ করা স্বত্ত্বেও সে পোলে উঠে যায়। তার পর এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। তার এ করুন মৃত্যুর জন্য সকলে শোকাহত, একইসাথে ৪ জন ব্যক্তির বরখাস্ত আদেশ প্রত্যাহারের দাবি করছে মিরপুরের সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION