1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কোটালীপাড়ার নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য

জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকায় রেললাইনের ওপর থেকে খণ্ড-বিখণ্ড অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে জিআরপি পুলিশ। ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন বলে ধারনা তাদের।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তিকে রেললাইন এলাকায় চলাফেরা করতে দেখেছেন অনেকেই। পরে তার খন্ড বিখন্ড মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে রেললাইনের আশপাশে পড়ে ছিল। পাশাপাশি মাথার অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION