1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কোটালীপাড়ার নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য

কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে কাসেম মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে খান ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং মা মেডিকেল ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন, গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপারেনটেন্ট
মো. ফয়জুল হক ও এসআই তানিয়া।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন বলেন, “ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ঔষধের মান ও বৈধতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION